চিনামাটির বাসনে ঢাকা বাড়ি! - The News Lion

চিনামাটির বাসনে ঢাকা বাড়ি!

 


দি নিউজ লায়নঃ     আমরা কত কি দিয়েই না ঘর সাজাই কিন্তু বাসন দিয়ে কখনও শুনেছেন?  কিন্তু কিয়েয়ু সনে এক ব্যক্তি বিভিন্ন আকার, রঙের বহু মূল্যবান বাসনপত্রের সমারোহ তার বাড়ির দেওয়ালে  সাজিয়েছেন! তাও  আবার সব বাসনই নাকি চিনামাটির। কিন্তু কেন এমন অদ্ভুত শখ তার?   চীনামাটির অ্যান্টিক বাসন ভ্যান ত্রুং বরাবর ভালোবাসতেন। 


সেনাবাহিনীর কাজ ছেড়ে নিজের গ্রাম কিয়েয়ু সনে ফেরার পর তার এই ভালোবাসা আরও গভীর হয়ে দেখা দিলো। কিছুদিন কাজ করলেন রাজমিস্ত্রি হিসেবে। সেখানেই অ্যান্টিক ফার্নিচার রঙ করার সুযোগ পেয়ে তিনি প্রেমে পড়লেন এগুলির। পরে তার এই নেশা এতো বেড়ে যায় যে আস্তে আস্তে আর্থিক সঞ্চয় ফুরাতে থাকে। এরপর সেই থেকে এখনো প্রায় ১০ হাজার চীনামাটির বাসন রয়েছে তার সংগ্রহে। 


 তিনি চেনা লোকেদের কাছে থেকে টাকা ধার করে বিদেশ ঘুরে বেড়াতেন। তবে প্রথমেই তিনি ওগুলি বিক্রি করে টাকা সঞ্চয়ের কথা ভেবেছিলেন। কিন্তু পরে সেগুলির আকৃতি, আকার, রঙ সব তাকে এতই আকৃষ্ট করে যে নিজের কাজ ছেড়ে ওগুলি সংরক্ষণে ঝুঁকে পড়েন।  


তার চিন্তা ছিল যে যেহেতু তার এই কাজ পরিবারের ভালো লাগতো না তাই হয়তো তার মৃত্যুর পর ওগুলো হারিয়ে যাবে বা চুরিও হতে পারে। তাই সেগুলোকে সুরক্ষিত রাখার জন্যেই তিনি দেওয়াল ভর্তি করে সুন্দরকরে বাড়ি সাজাতে শুরু করেন। কিন্তু  এখন এটাই তার নেশা হয়ে দাঁড়ায়।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.