পেট্রোপণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল নিয়ে কোচবিহার শহর পরিক্রমায় কোচবিহার জেলা তৃণমূল সভাপতির - The News Lion

পেট্রোপণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল নিয়ে কোচবিহার শহর পরিক্রমায় কোচবিহার জেলা তৃণমূল সভাপতির

 


দি নিউজ লায়নঃ     পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় এবং জেলা তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি রাহুল রায় শহর পরিক্রমা করতে বের হলেন  সাইকেল নিয়ে। এ এক অভিনব কায়দায় প্রতিবাদ তাঁদের। যে হারে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাইকেল ছাড়া সাধারণ মানুষের অন্যত্র উপায় নেই। 


একই সাথে বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। যার দরুন সাধারণ মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাঁজ আরো দৃঢ় হয়েছে।লকডাউনের মুহূর্তগুলি এখনো মানুষ ভুলে উঠতে পারিনি। এখনো জেলার 32 শতাংশ মানুষ কর্মহীন। গ্রাম বাংলা ধুঁকছে। হাজার হাজার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নির্বিকার কেন্দ্রীয় সরকার।সাধারণ মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন পার্থবাবু। তিনি বলেন, এই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য নয়। 


পুঁজিপতি শিল্পপতিদের সরকার।যারা কোটি কোটি টাকা দেশের সম্পদ লুট করে পালিয়ে যায় এই সরকার তাদের।সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ট্যাক্সের টাকা পূরণ করতে মরিয়া।2021 বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ এদের যোগ্য জবাব দেবে। 


মানুষের নিত্য জীবনযাপনের ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই সরকারের বেশকিছু অর্থনীতি পরিকাঠামো। মানুষের কাছে খাওয়া নেই, কর্মসংস্থানের বালাই নেই।লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষকে ক্ষতিগ্রস্ত করছে অনেক তাই।পেট্রোপণ্যের দব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা অভিনব কায়দায় আরো আন্দোলন গড়ে তুলব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.