কেশপুরের খেতুয়াতে বিজেপির পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন শিউলি সাহা
দি নিউজ লায়নঃ আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা।দলীয় কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে এবং সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করতে একের পর এক কর্মসূচি গ্রহণ করছে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দু'নম্বর শীর্শা অঞ্চলের খেতুয়াতে বুধ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চিত্তরঞ্জন গড়াই, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ আরো অন্যান্য তৃণমূল নেতৃত্ব।এই কর্মী সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা।
যেখানে বাদ পড়েনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ও। এদিন তিনি বলেন দাদা তুমি একদিন বলেছিলে এই কেশপুরে বিজেপিকে বাংলায় জায়গা করতে দেওয়া যাবে না কারণ বাংলার শান্ত পরিবেশ নষ্ট করবে বিজেপি, আজ তুমি বলছো ডবল ইঞ্জিন সরকার দরকার, আমি বলছি কেন কোকেন ব্যবসা করতে সুবিধা হবে।
প্রসঙ্গত দুদিন আগে কোকেন নিয়ে নাম জড়িয়েছে একাধিক বিজেপির নেতৃত্বর যা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেপুলিশ প্রশাসন। এবার সেই প্রসঙ্গ নিয়ে কার্যত বিজেপিকে কটাক্ষ করলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা,পাশাপাশি তিনি আরো বলেন ডবল ইঞ্জিন সরকার তো অনেক রাজ্যেই রয়েছে সেখানে তো মহিলাদের নিরাপত্তা নেই।আমি বলছি বাংলায় বাড়ির মেয়েদের নিরাপত্তার কথা ভেবে খাল কেটে কুমির আনবেন না। কার্যত এক কথায় বলা যেতে পারে বিধানসভা নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণা করার আগেই রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী।

Post a Comment