মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। দুটি প্যানেল একসঙ্গে যুক্ত হয়ে ১২ মাস কাজ করার সুযোগ পেলেন মালদার সিভিক ভলেন্টিয়ারেরা
দি নিউজ লায়নঃ দুটি প্যানেল একসঙ্গে যুক্ত হয়ে ১২ মাস কাজ করার সুযোগ পেলেন মালদার সিভিক ভলেন্টিয়ারেরা। রবিবার পুরাতন মালদা থানায় প্রায় ৫০০ সিভিক ভলেন্টিয়ারকে ১২ মাস কাজ করার কথা জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের তরফ থেকে। এনিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ারেরা।
সম্প্রতি মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা করতে এসে সিভিক ভলেন্টিয়ারদের দুটি প্যানেলের ছয় মাস করে কাজ ভাগ করার যে সমস্যা ছিল, সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি মতোই মালদার দুটি প্যানেলের সিভিক ভলেন্টিয়ারদের এখন একটি প্যানেলের সঙ্গে যুক্ত করে কাজের নিযুক্ত করা হলো। এখন থেকে আর ছয় মাস করে সিভিক ভলেন্টিয়ারদের কাজ করতে হবে না। বারো মাস তারা তাদের কর্তব্য পালন করবেন।
রবিবার সকালে পুরাতন মালদা থানায় নিযুক্ত প্রায় ৫০০ জন সিভিক ভলেন্টিয়ারকে ১ মার্চ থেকে কাজে যোগ দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। যে দুটি প্যানেল ছিল সেই দুটি প্যানেল এক হয়ে এখন ১৩ মাস সংশ্লিষ্ট থানার সিভিক ভলেন্টিয়ারেরা কাজ করবেন। যার ফলে ব্যাপক খুশি সিভিক ভলেন্টিয়ারেরা। এমনকি পুরাতন মালদা থানার আইসি'র কাছ থেকে এই কথা শোনার পর মিষ্টিমুখ পর্ব শুরু করে দেন সিভিক ভলেন্টিয়ারেরা।
পুরাতন মালদার থানায় নিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের বক্তব্য, এতদিন ছয় মাস করে তারা কাজ করতেন । বাকি ছয় মাস আরেক প্যানেলের নিযুক্ত সিভিক ভলেন্টিয়ারেরা কাজ করতেন। কিন্তু রাজ্য সরকার যেভাবে এই সমস্যা সমাধানে করেছেন , তাতে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। ১২ মাস কাজ করার ফলে তাদের রুজি রোজগারের ক্ষেত্রেও কোন সমস্যা হবে না। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারেরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ মতো ১ মার্চ থেকে দুটি প্যানেলের বদলে একটি প্যানেল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের অন্তর্ভুক্ত করা হয়েছে । এখন থেকে তারা ১২ মাস সংশ্লিষ্ট থানার অধীনে থেকে কাজ করবেন।

Post a Comment