আলোকময় ডাবগ্রাম ফুলবাড়ির সাফ রিপোর্ট কার্ড পেশ করলেন গৌতম দেব, এগিয়ে তৃনমূল
দি নিউজ লায়নঃ আলোকময় ডাবগ্রাম ফুলবাড়ির সাফ রিপোর্ট কার্ড পেশ করলেন গৌতম দেব। পাঁচ বছরে উন্নতির ডাবগ্রাম ফুলবাড়িতে এগিয়ে তৃনমূল সে হিসেবে কোনো দ্বিমত নেই। তাই সেখানে বিজেপি ও সিপিএম কংগ্রেস জোটকে প্রতিদ্বন্দ্বীতার জন্য মুখ খুঁজতে নাজেহাল হতে হচ্ছে। রবিবার দার্জিলিং জেলা তৃনমূল কার্য্যালয়ে সাংবাদিক বৈঠক করে উন্নয়নের নিখুঁত খতিয়ান তুলে ধরেন পাঁচ বছর পর্যটন মন্ত্ৰীর দায়িত্বে থাকা গৌতম দেব। এদিন তিনি বলেন পাঁচ বছরে মুখ্যমন্ত্রী চেষ্টায় ডাবগ্রাম ফুলবাড়ি আলোকজ্জ্বল হয়ে উঠেছে।
অলোকজ্জ্বল বিধানসভা কেন্দ্রের প্রাসঙ্গিকতা ও বাস্তবায়নের উদাহরণ তুলে তিনি বলেন দীর্ঘ চ্যালেঞ্জ ছিল একটা। পাঁচ বছরে লালটঙ বনবস্তি, সহ নদীর পার্শ্ববর্তী বিধানসভার দুর্গম এলাকায় বাড়িতে বাড়িতে বৈদ্যুতিক আলো পৌঁছে দিয়েছে রাজ্যের সরকার। তিনি বলেন বিধাবসভার দুর্গম কোড়া ঝাড় এলাকায় আন্ডার গ্রাউন্ড কেবল করে নিয়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রেললাইন তল দিয়ে মাটির নিচ দিয়ে ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় রেলের ব্লগ নিয়ে কাজটা করা হয়। সেসময় তৃনমূলের সদস্যরা রেল দপ্তরে ছিল। জ্যোতিময় কলোনিতে বিদ্যুৎসংযোগ পৌঁছে দেওয়া হয় দীর্ঘ নদী পেড়িয়ে। শুধুমাত্র বাকি ছিল লালটঙ অরণ্য ঘেরা বনবস্তি।
এই প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়াটা ছিল বড় টার্গেট। একবার বিদ্যুৎ সংযোগ করার পরও তা খারাপ হয়ে যায় তাই সম্প্রতি সেখানে ২২লক্ষ টাকার সোলার প্যানেল করে বাড়ি বাড়ি মিটার বসিয়ে বৈদ্যুতিক আলো পৌঁছে দেওয়া হচ্ছে। এরমধ্যদিয়ে সম্পূর্ণ পঞ্চায়েত প্রত্যন্ত এলাকা নিয়ে বিধানসভা কেন্দ্রে সর্বত্র বাড়ি বাড়ি বৈদ্যুতিক সংযোগের মধ্য দিয়ে আলো পৌঁছে দেওয়া হয়েছে। এসজেডিয়ে ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে নির্বাচনের মুখেও বেশ কিছু জরুরি কাজ হাতে নেওয়া হয়েছে। তারা ৫৩টি প্রকল্প রয়েছে যার বরাদ্দ ৩৮কোটি টাকার বেশি।
এরমধ্যে ২১টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। যার আর্থিক বরাদ্দ ২৫কোটি ৪১লক্ষ টাকা। এর আওতায় ডাবগ্রাম ফুলবাড়ি পঞ্চায়েত ওশিলিগুড়ি পুর নিগমের আত্ততায় থাকা বিধান সভার অংশ হিসেবে সেখানে রাস্তা, নিকাশি নালা, কালভার্ট, সেতু নির্মাণ কাজ রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ১২কোটি ৯৭লক্ষ টাকার ১৮টি প্রকল্পের টেন্ডার নিয়েছে। ৭টি প্রকল্প অর্থ দপ্তরে কাজ করবে।এসজেডিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মিলে ২৮টি প্রকল্পের কাজ কিছুদিন হয়েছে শুরু হয়েছে তার কাজ দ্রুত শেষ করার লক্ষ্য দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

Post a Comment