আগামিকাল ভারত বনধের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন - The News Lion

আগামিকাল ভারত বনধের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন

 


দি নিউজ লায়নঃ   আগামিকাল ভারত বনধের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন।  প্রতিদিন দাম বাড়ছেই চলেছে পেট্রোল-ডিজেলের৷ একাধিক রাজ্য়ে পেট্রোলের দাম একশো টাকা ছাড়িয়ে গিয়েছে৷ এরই প্রতিবাদে এবার ভারত বনধের ডাক৷ 


আগামিকাল ভারত বনধের ডাক দেওয়া হয়েছে৷ শুক্রবার দেশের প্রায় ১,৫০০টি জায়গায় বিক্ষোভ সমাবেশ করবে এই সংগঠন৷ এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়েই কেন্দ্র, রাজ্য সরকার এবং জিএসটি কাউন্সিলের কাছে তাঁদের দাবি জানাবে সংগঠনটি৷     


 পেট্রোল -ডিজেলের লাগাতার দাম-বৃদ্ধির জেরে সব জিনিসেরই দাম বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে৷ প্রতিবাদে কাল ভারত বনধ ডাকা হয়েছে৷ অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশনের তরফে জানানো হয়েছে, শুক্রবার দেশের বিভিন্ন রাজ্যে বাজার বন্ধ থাকবে৷


৮ কোটিরও বেশি ব্যবসায়ী শুক্রবার ভারত বনধে সামিল হবেন৷ সারা দেশের ব্যবসায়ীরা ভারত বনধের ডাক দেওয়ার মধ্য দিয়ে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরাকরের কাছে জিএসটির নিয়মগুলি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.