শিশু পুত্রে বিক্রি করার অভিযোগে ভাঙড়ে গ্রেফতার বাবা এবং ক্রেতা - The News Lion

শিশু পুত্রে বিক্রি করার অভিযোগে ভাঙড়ে গ্রেফতার বাবা এবং ক্রেতা

 


দি নিউজ লায়নঃ    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র ৫০ হাজার টাকার জন্য নিজের দু মাসের শিশু পুত্রকে কলকাতার তপসিয়াতে বিক্রি করে দেন বাবা সাহিদ মোল্লা।ঘটনায় মা ফিরোজা বিবি র থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমে বৃহস্পতিবার কলকাতার তপসিয়া এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ ওই শিশুর বাবা ও শিশুকে কেনার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে প্রথমজনের বাড়ি ভাঙড়ের পদ্মপুকুর গ্রামে। দ্বিতীয় জনের বাড়ি কলকাতা তপসিয়া।

      



ভাঙড়ের পদ্মপুকুর গ্রামের বাসিন্দা সাহিদ মোল্লা পেশায় জুতো ব্যাবসায়ী। বছর খানেক আগে সাহিদ ফিরোজা বিবি নামে এক মহিলাকে বিয়ে করেন। এটি সাহিদের তৃতীয় বিয়ে। মাস দুয়েক আগে ফিরোজা বিবির একটি পুত্র সন্তান হয়। কিন্তু কোনভাবেই সাহিদ এই সন্তানকে মেনে নিতে পারছিল না। এদিকে জুতো বিক্রিয়া সুবাদে তপসিয়া এলাকায় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সাহিদ ওই ব্যক্তিকে বলে সম্প্রতি তার স্ত্রী মারা গেছে। দুমাসের ছোট্ট শিশু পুত্রকে কিভাবে মানুষ করবেন তা বুঝে উঠতে পারছেন না। 


এদিকে পেশায় বস্ত্র ব্যবসায়ী তানভীর আলমের একটি বছর পাঁচেকের কন্যা সন্তান রয়েছে। একটি পুত্র সন্তানের জন্য তিনি বহুদিন ধরে চেষ্টা করছেন। তার পুত্র সন্তান না থাকায় তিনি একটি শিশুপুত্রকে দত্তক নেওয়ার কথা চিন্তা ভাবনা করে। তপসিয়া এলাকার ওই ব্যক্তির মাধ্যমে তানভীর জানতে পারেন সাহিদ তার পুত্র সন্তানকে দিয়ে দিতে চায়।ওই ব্যক্তির মাধ্যমে সাহিদের সঙ্গে তানভীরের পরিচয় হয়।  তারপরই ঠিক হয় সাহিদ ৫০ হাজার টাকার বিনিময়ে তার শিশুপুত্রকে তানভীরের হাতে তুলে দেবে। সেইমতো গত বুধবার সাহিদ তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে শিশু পুত্রকে নিয়ে পালিয়ে যায়।


 বাজার থেকে ফিরোজা বিবি বাড়ি ফিরে এসে স্বামী ও তার বাচ্চার কোন খোঁজ না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বুধবার রাতেই তিনি ভাঙড় থানায় স্বামী ও বাচ্চার নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সেইমতো তদন্তে নামে পুলিশ। পুলিশ সাহিদের মোবাইল ফোনের সূত্র ধরে তপসিয়া এলাকা থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তানভীরের কাছে তার বাচ্চা রয়েছে। সেইমতো এদিন রাতে তানভীরকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

       ফিরোজা বিবি বলেন, আমি ভাবতেই পারিনি আমার স্বামী বাচ্চাকে অন্যত্র বিক্রি করে দেবে। আমিও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.