আমাকে কেটে দিলেও জয় হিন্দ, জয় বাংলা' বেরোবে, ঘাটালের সভা থেকে হুংকার অভিষেকের - The News Lion

আমাকে কেটে দিলেও জয় হিন্দ, জয় বাংলা' বেরোবে, ঘাটালের সভা থেকে হুংকার অভিষেকের

  


দি নিউজ লায়নঃ   শুক্রবার বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘোষণার পরের দিনই পূর্ব কর্মসূচি মেনে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত  সাড়ে চার কিলো মিটার দিদির দূত গাড়িতে রোড শো করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।


 এদিন ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ময়রাপুকুরের কাছে জনসভার মাধ্যমে শেষ হয় এই রোড শো।এই দিন হেলিকপ্টারে করে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে নেমে এই রোড শোতে অংশগ্রহণ করেন অভিষেক। তারপরে দিদির দূত  গাড়িতে চেপে রোড শো করেন তিনি। রোড শো শেষ করে ঘাটালের সভা থেকে ভাজপার প্রতি তীব্র হুংকার দিয়ে বলেন, ভোটে বাংলার মানুষ জিতবে। 


বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না। মেদিনীপুর কারও পৈত্রিক সম্পত্তি নয়। সবাই সবুজ আবির কিনে রাখুন, খেলা দেখাবো। বাংলা নিজের মেয়েকেই চায়। আমার গলা কাটলেও জয়বাংলা, জয় হিন্দ বের হবে। এই খেলায় বাংলার মানুষ জিতবে। মেদিনীপুরে বিজেপির জামানত জব্দ হবে। বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। বহিরাগতদের নিয়ে বাংলায় ভোট হবে না। 


ভোট করবে কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, যুবশ্রীরা।সিবিআই দেখিয়ে একজনকে নিয়েছে ওরা, সে শিরদাঁড়া বেঁচে দিয়েছে, আমার শিরদাঁড়া ফর সেল নয়। এদিন তৃণমূল যুব সভাপতি ভাজপাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, খেলা হবে ভোট গণনার দিন। তাই দলীয় কর্মীদের তিনি সংযত থাকার নির্দেশ দেন এবং প্রত্যেককে সবুজ আবির কিনে রাখারও আহ্বান জানান। সেই সঙ্গে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, আপনারা ভয় পাবেন না। 


আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে।সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না। আপনারাই দলের সম্পদ। তাই বাংলায় ক দফায় ভোট হচ্ছে তা নিয়ে কোন চিন্তা করার প্রয়োজন নেই। কারণ বাংলার মানুষ কাকে ক্ষমতায় নিয়ে আসবেন তার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তা বিধানসভা নির্বাচনে প্রমাণ হবে। 


তাই কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার উন্নয়নে দিনরাত এক করে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। এদিন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই সঙ্গে ভাজপাকে মিথ্যাবাদী একটি রাজনৈতিক দল বলেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  পাশাপাশি এই সভায় উপস্থিত ছিলেন তৃনমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, সাংসদ মানস  ভুঁইয়া,বিধায়ক শংকর দোলাই,মমতা ভুঁইয়া,শ্রীকান্ত মাহাতো সহ সমস্ত বিধায়ক থেকে শুরু করে তৃণমূলএর জেলা নেতৃত্ব, এইদিন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া ভূঁইয়া বলেন, ৫০ থেকে ৬০ হাজার মানুষ এই রোড শোতে অংশগ্রহণ করেন। 


বহু মানুষ ঘাটাল এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে, মানুষ প্রমাণ করে দিয়েছে, বাংলা নিজের মেয়েকেই চায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার মানুষের সমাগম দেখে খুশি তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.