নাম না করে জীতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ সুর্য্যকান্ত মিশ্রর
দি নিউজ লায়ন ; কাঁকসার বামুনাড়া তে বামেদের ডাকা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম)এর রাজ্য সম্পাদক সুর্য্যকান্ত মিশ্র জীতেন্দ্র তিওয়ারির নাম না করে তাকে কটাক্ষ করলেন।বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান এই বাম নেতা বলেন, কার সাথে কার লড়াই?সকালে যে তৃনমুলের হয়ে বলছে আপনি সেই টিএমসি নেতার দিকে তাক করে আছেন সে দেখবেন বিকালে বিজেপির হয়ে বলছে।
আসানসোলের একজনকে তো দেখলাম সকালে টিএমসি বিকালে বিজেপি আবার সকালে টিএমসি হয়ে গেলেন।সব পিছন দিয়ে ঢুকে যাচ্ছে। সুর্য্যকান্ত মিশ্রর এই বক্তব্য নিয়ে সমালোনার মুখেও তাকে পড়তে হতে পারে।কারন তিনি বক্তব্য দেওয়ার সময় যে অঙ্গভঙ্গি করেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।।

Post a Comment