মেদিনীপুরে বিজেপির জামানত জব্দ হবে ঘাটালের সভায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় - The News Lion

মেদিনীপুরে বিজেপির জামানত জব্দ হবে ঘাটালের সভায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার নির্বাচন কমিশনার বিধানসভা নির্বাচনের  দিন ঘোষণা করেছে।তাই রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে।পূর্ব কর্মসূচি মেনে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত  সাড়ে চার কিলো মিটার রোড শো তে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের   রাজ্য সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি।তিনি দিদির দূত গাড়িতে করে রোড সো করেন।


 এই দিন ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ময়রাপুকুরের কাছে  জনসভার মাধ্যমে শেষ হয় এই রোড শো। উক্ত সভায় উপস্থিত ছিলেন তৃনমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, সাংসদ মানস  ভুঁইয়া,বিধায়ক শংকর দোলাই,মমতা ভুঁইয়া,শ্রীকান্ত মাহাতো সহ সমস্ত বিধায়ক থেকে শুরু করে তৃণমূলএর জেলা নেতৃত্ব,  এইদিন রাজ্যসভার সংসদ মানস ভুঁইয়া ভূঁইয়া বলেন ৫০ থেকে ৬০ হাজার মানুষ এই রোড শোতে অংশগ্রহণ করে। 


পাশাপাশি তিনি আরো বলেন বহু মানুষ ঘাটাল এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে,তবে সময়সূচি অনুযায়ী অনেক দেরীতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিন হেলিকপ্টারে করে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে নেমে এই রোড শোতে অংশগ্রহণ করেন অভিষেক ব্যানার্জি।এই দিন  তিনি দিদির দূত  গাড়িতে চেপে রোড শো করেন।রোড সো শেষ করে ঘাটালে এক সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি তার ভাষণে বলেন বাংলার মানুষ জিতবে। বিজেপি এক ইঞ্চি জমিও ছাড়ব না। মেদিনীপুর কারো পৈত্রিক সম্পত্তি নয়।


 সবাই সবুজ আবির কিনে রাখুন খেলা দেখাবো। বাংলা নিজের মেয়েকেই চায়।আমার গলা কাটলেও জয়বাংলা বের হবে।এই খেলায় বাংলার মানুষ জিতবে। মেদিনীপুরে বিজেপির জামানত জব্দ হবে। বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। বহিরাগতদের নিয়ে বাংলায় ভোট হবে না।ভোট করবে কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী,যুবশ্রী। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন খেলা হবে ভোট গণনার দিন। তাই দলীয় কর্মীদের তিনি সংযত থাকার নির্দেশ দেন এবং প্রত্যেককে সবুজ আবির কিনে রাখারও আহ্বান জানান। সেই সঙ্গে অভিষেক ব্যানার্জি বলেন আপনারা ভয় পাবেন না।


 আপনাদের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না। আপনারাই দলের সম্পদ। তাই বাংলায় ক দফায় ভোট হচ্ছে তা নিয়ে কোন চিন্তা করার প্রয়োজন নেই। কারণ বাংলার মানুষ কাকে ক্ষমতায় নিয়ে আসবেন তার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তা আগামী বিধানসভা নির্বাচনে  প্রমাণ হবে। 


তাই কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার উন্নয়নে দিনরাত এক করে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। তিনি কেন্দ্রীয় সরকারের ও বিজেপির তীব্র সমালোচনা করেন ।সেই সঙ্গে বিজেপিকে মিথ্যাবাদী একটি রাজনৈতিক দল বলেও তিনি তার ভাষণে তুলে ধরেন। এদিন রোড সো কে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।  হাজার হাজার মানুষের সমাগম দেখে খুশি তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.