এতদিন কোথায় ছিলেন ? ভাজপার পরিবর্তন যাত্রায় বাবুলকে কালো পতাকা - The News Lion

এতদিন কোথায় ছিলেন ? ভাজপার পরিবর্তন যাত্রায় বাবুলকে কালো পতাকা

 



দি নিউজ লায়নঃ     নিজের লোকসভা কেন্দ্রের অন্ডাল ও ফরিদপুর থানা এলাকায় কালোপতাকা দেখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার নিজের  লোকসভা কেন্দ্রের ফরিদপুর ও অন্ডাল থানা এলাকাতে  ভাজপার পরিবর্তন যাত্রায় ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়,রাহুল সিনহা,পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষন ঘোড়ুই সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক।


ফরিদপুর থানার লগনপুর মোড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা কালো পতাকা দেখায়।আর তাই নিয়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়ে।এই একই ঘটনা দেখা যায় অন্ডালের দক্ষিনখন্ড এলাকায়।তবে দুই থানার পুলিশ অপ্রীতিকর ঘটনা শক্ত হাতে সামাল দেয়।অন্যদিকে যারা কালো পতাকা দেখায় তাদের দাবী এই এলাকার ২ বারের সাংসদ বাবুল সুপ্রিয় এলাকার জন্য কিছুই করেননি। 


স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, লোকসভা ভোটের পর থেকে এলাকায় সাংসদকে দেখা যায়নি। এমনকি করোনার সময় তাকে খুঁজে পাওয়া যায়নি। ভোটের মুখে বাবুল সুপ্রিয় কে তাই এলাকার বাসিন্দারাই কালোপতাকা দেখিয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা তাদের সঙ্গে ছিলেন। আগামী দিনেও বাবুল সুপ্রিয় যদি ওই এলাকায় আসেন তবে তাকে কালো পতাকা দেখানো হবে বাবুল সুপ্রিয়র উচিত স্থানীয় বাসিন্দাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.