অবিশ্বাস্য কান্ড! মাটি খুঁড়ে উদ্ধার চুরি যাওয়া ১৬ লক্ষ টাকা - The News Lion

অবিশ্বাস্য কান্ড! মাটি খুঁড়ে উদ্ধার চুরি যাওয়া ১৬ লক্ষ টাকা




দি নিউজ লায়ন ; অবিশ্বাস্য কান্ড! যেন চোখের সামনে রুপোলি পর্দার ঘটনার বাস্তব রূপ।মাটির নিচে থেকেই উদ্ধার হল লুকিয়ে রাখা লাখ লাখ টাকা। কার্যত  এক বেসরকারি আর্থিক সংস্থার ভল্ট থেকে চুরি করা ১৬ লক্ষ টাকা উদ্ধার করল জঙ্গিপুর মহাকুমা অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয় দুইজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে  এলাকায়।


 গোপন সূত্রে খবর পেয়ে  চুরির টাকা উদ্ধার করতে তল্লাশি অভিযানের নামে পুলিশ। তারপরেই মিলে এই সাফল্য। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার খেজুরতলা মোড়ে রয়েছে ওই বেসরকারি সংস্থাটির দফতর। দিন কয়েক আগে সেখান থেকেই ১৬ লক্ষ টাকা সমেত সংস্থাটির ভল্ট চুরি যায়। পুলিশ দ্রুত তদন্তে নামে। 


পরে গোপন সূত্রে খবর পেয়ে পার্শ্ববর্তী  একটি আস্তানা থেকে মাটি খুঁড়ে ওই  বিপুল টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় কোম্পানির কর্মী ও এক গ্রাহককে। এঁরাই ভল্ট চুরির নেপথ্যে ছিল বলে জানিয়েছে পুলিশ।তবে কবে থেকে এই এই চুরির পরিকল্পনা তারা করেছিল, কী ভাবেই বা চুরি করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে ম্যারাথন জেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.