হুগলী নদীতে দুটি বার্জের সংঘর্ষ
দি নিউজ লায়ন ; ডায়মন্ডহারবারে হুগলী নদীতে দুটি বার্জের মুখোমুখি সংঘর্ষ হলে একটি বার্জের পাটাতন ফেটে যায়।ফলে বার্জের পাটাতন ফেটে জল ঢুকতে থাকে।আর এই ঘটনায় উদ্ধার কাজে নেমে এখনও পর্যন্ত বার্জের চালক সহ ৯ জনকে উদ্ধার করা হয়।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ডায়মন্ডহারবার থানার সুলতানপুরের কাছে হুগলী নদীতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাগরের লাইট হাউস থেকে কয়লা বোঝাই করে খিদিরপুরের দিকে যাচ্ছিল ভারতীয় বার্জ-৬,অপরদিকে বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল একটি বাংলাদেশী বার্জ। হঠাৎ ডায়মন্ড হারবারের সুলতানপুরের কাছে হুগলি নদীতে দুটি বার্জের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।ফলে ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় বার্জটি।এই ঘটনায় বার্জের ডানদিকের পাটাতন ফেটে যায়।ফলে জল ঢুকতে শুরু করে বার্জের মধ্যে।
ক্ষতিগ্রস্ত বার্জটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে তড়িঘড়ি ডায়মন্ডহারবারের জেটি ঘাট এর কাছে আনা হয়।রবিবার সকালে দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত বার্জটির ফেটে যাওয়া পাটাতনের মেরামতের কাজ শুরু করা হয়েছে।তবে কিভাবে নদীর একই চ্যানেলে দুটো বার্জ মুখোমুখি চলে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন।বর্তমানে দুটি বার্জের কর্মীরা সবাই নিরাপদে আছেন বলে জানা যায়।

Post a Comment