বাজেটে দাম কমলো কীসের, আর দাম বাড়লো কীসের, দেখে নিন এক নজরে - The News Lion

বাজেটে দাম কমলো কীসের, আর দাম বাড়লো কীসের, দেখে নিন এক নজরে




দি নিউজ লায়ন ; সোমবার পেশ হলো  সাধারণ বাজেট। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই বেজেট অপেশ করেন। এই বেজেটের মাধ্যমে  চলতি আর্থিক বছরে  ভারতে করোনার টিকাকরণে ৩৫ হাজার কোটি রুপি বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার। পাশাপাশি  স্বাস্থ্যখাতে এবার বিপুল বরাদ্দ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে ভারতের স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছে ২,২৩ লক্ষ কোটি রুপি। চলতি অর্থিক বছরে ভারতে  করোনার টিকাকরণের জন্য ৩৫ হাজার কোটি রুপি বরাদ্দ করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট পেশের সময় তিনি বলেন, চলতি আর্থিক বছরে করোনা টিকার জন্য ৩৫ হাজার কোটি রুপি ধরা হয়েছে। প্রয়োজনে আরও অর্থের ব্যাবস্থা করা হবে। ভারতের স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ২,২৩ লক্ষ কোটি রুপি। যা ১৩৭ শতাংশ বরাদ্দ বেড়েছে। 


ভারতে করোনা রুখতে ইতিমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড ও ভারত বায়োটেক ও আইসিএমআর এর কোভ্যাক্সিন টিকা প্রয়োগ শুরু হয়েছে। খুব শিঘ্রী ভারতে করোনার আরও দুটি টিকা ছাড়পত্র পেতে চলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 


পাশাপাশি এদিনের বাজেটে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষনা দিয়েছেন, ভারতের মাটিতে এখন থেকে  নতুন ফ্ল্যাট কিনলে দেড়লক্ষ রুপি আয়কর ছাড় মিলবে। এবারের বাজেটে যাদের বয়েস ৭৫ বছরের উর্ধে তাদের আর গুনতে হবে না করের অর্থ।


এবারের বাজেটে পশ্চিমবাংলার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে সড়ক ও রেলের উন্নয়নে। সামনেই পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে বাজেটে  বাংলায় রাস্তায় উন্নয়নে ২৫ হাজার কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। এভবারের  বাজেটে বিদেশী সংস্থাগুলি যাতে ভারতে বিনিয়োগ করতে পারে তার পথ প্রশস্ত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবারের বাজেটে বীমাক্ষেত্রে বিদেশী বিনিয়োগ বাড়িয়ে করেছেন ৭৪ শতাংশ। যা বর্তমানে ছিলো ৪৯ শতাংশ। 


চলতি বছরের বাজেটে ভারতের মধ্যবিত্তের প্রয়োজনীয় কিছু জিনিসের দাম কমেছে। যার মধ্যে রয়েছে, লোহা,স্টিল,নাইলনের জামা কাপড়, তামার জিনিস, বীমা, বিদ্যুত, স্টিলের বাসন, ড্রাই ক্লিনিং এবং কৃষি সরঞ্জামের। 


পাশাপাশি দাম বাড়ানো হয়েছে মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, আমদানিকৃত সিল্ক, সোলার ইনভার্টার, চামড়ার জিনিস, জেমস্টোম, টানেল বোরিং মেশিন, অটো পার্টস, কাবুলি চানা ইত্যদি।

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.