শিলিগুড়িতে ১২০০ ভূমিহারাদের পাট্টা আটকে রাজনীতি করছেন অশোক ভট্টাচার্য্য, উঠলো বিস্ফোরক অভিযোগ
দি নিউজ লায়ন ; শিলিগুড়িতে ১২০০ ভূমিহারাদের পাট্টা আটকে রাজনীতি করছেন অশোক ভট্টাচার্য্য বিস্ফোরক অভিযোগ জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকারের। রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সমস্ত সরকার বেসরকারি জমিতে দীর্ঘদিন যাবৎ বসবাসকারীদের জমির অধিকার সত্ত্বা প্রদান করছেন। ইতিমধ্যেই মন্ত্রী গৌতম দেব শিলিগুড়িতেও কয়েকশো পাট্টা প্রদান করেছেন। কিন্তু শিলিগুড়ি পুরনিগম এলাকায় গরিব পরিবারগুলির জমির অধিকারের স্বার্থে বাঁধ সাধছেন অশোক বাবু।
রবিবার শিলিগুড়ি হিলকার্ট রোডে দার্জিলিং জেলা তৃনমূল কার্য্যালয়ে জেলা সভাপতি রঞ্জন সরকার গরিবের স্বার্থ নিয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন বাম মেয়র তথা বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্যের নিন্দনীয় রাজনৈতিক উদ্দেশ্যের পর্দাফাঁস করে সংবাদমাধ্যমের সম্মুখে জানান জেলাতে ৫০০পাট্টা দেওয়া হয়েছে। শুধুমাত্র শিলিগুড়ি পুরনিগমের ৪৩নাম্বার ওয়ার্ডে অশোক বাবু অনুমোদন না দেওয়ায় পাট্টা প্রদান করা যাচ্ছে না।
এই এলাকায় ১০০০-১২০০ পরিবারের পাট্টা রাজ্যের সরকার তৈরি করে দিয়েছে। কিন্তু সেখানে দপ্তরিয় ক্ষেত্রে পুর প্রশাসক হিসেবে অশোক ভট্টাচায্যের সম্মতি প্রয়োজন। সেই সম্মতি না দিয়ে গরীব মানুষগুলির জমির অধিকার স্বরূপ পাট্টা আটকে রেখেছেন অশোকবাবু। রঞ্জন বাবু জানান এই বিষয়ে মন্ত্রী গৌতম দেব সভা করে অশোকবাবুকে রাজনীতি থেকে সরে এসে গরিব পরিবারগুলির স্বার্থের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার আবেদন জানান। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেন।
তবে তারপরও একচুল রাজনৈতিক স্বার্থ থেকে নড়েননি অশোক বাবু। তিনি সম্মতি না দেওয়ায় ওই এলাকায় ভূমির অধিকার হারাদের অধিকারসত্ত্বার পাট্টা প্রদান করতে পারছে না রাজ্য। রঞ্জন বাবু বলেন তবে আমরা নিশ্চিত উনি আর ফিরে আসছেন না পুরনিগমে।
মানুষ ওনাকে ভোটের বাক্সে এই রাজনৈতিক খেলার জবাব দেবেন তার দলকে অদেখা করেই। পুরনির্বাচনের মিটলেই তৃনমূল জয়যুক্ত হয়ে বোর্ড গঠন করে এই সমস্ত পরিবারগুলিকে পাট্টা প্রদান করবে বলে শিলিগুড়িবাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যয়ী রঞ্জন।

Post a Comment