ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ - The News Lion

ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ




ঢাকা প্রতিনিধি : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেটে ২২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে জয় নামক সোনার হরিণ ছুঁতে সফরকারী উইন্ডিজকে করতে হবে ৩৯৫ রানের বিশাল সংগ্রহ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩১৭ রানের লক্ষ্য টপকে জয়ের নজির আছে। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে রীতিমতো রেকর্ড গড়তে হবে!  


বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। তার ব্যাট থেকে আসে ১১৫ রান। এ ছাড়া লিটন দাস করেছেন ৬৯ রান। এই দুজনের জুটিতে ভর করে বড় লিড পায় স্বাগতিকরা। চট্টগ্রামের মাটিতে সেঞ্চুরির সুবাদে দেশের হয়ে এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক এখন মুমিনুল। এর মধ্য দিয়ে তামিম ইকবালকে টপকে যান তিনি। তামিমের সেঞ্চুরি সংখ্যা ৯টি। তবে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে সাকিব ব্যাট হাতে মাঠে নামেননি।   


অলআউট হওয়ার আগেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল। ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান।  বড় লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.