বাংলাদেশে স্টেডিয়াম থেকে ৩ বিদেশি জুয়াড়ি আটক
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা চলাকালে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম থেকে আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের তিন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় মাঠের কয়েকজন নিরাপত্তাকর্মীর জুয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও প্যাভিলিয়নে বসে জুয়া খেলছিল জুয়াড়িরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হসপিটালিটি রুফটপ থেকে আর্ন্তজাতিক জুয়াড়ি চক্রের ভারতীয় তিন নাগরিক সুনীল কুমার, চেতন শর্মা, সানী ম্যাগুকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। তবে, জুয়া খেলার বিষয়টি অস্বীকার করে জুয়াড়িরা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাহাড়তলী থানার ওসি মো. রাশেদ।

Post a Comment