মাথাভাঙায় সোলার লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন - The News Lion

মাথাভাঙায় সোলার লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন




দি নিউজ লায়ন ;  রাজ‍্য  সরকারের অগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং এই দপ্তরের অর্থানুকূল্যে মাথাভাঙ্গা হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েত, হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েত এবং পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোলার লাইট-এর উদ্বোধন হলো। জানা গেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অর্থানুকূল্যে মাথাভাঙ্গা বিধানসভা এলাকাসহ মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিভিন্ন এলাকায় ১৬০০টি সোলার লাইট বসানোর সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে মাথাভাঙা ২ নং ব্লকে এক হাজার সোলার লাইট বসানো হয়ে গেছে। 


আজকের সোলার লাইট বসানোর উদ্বোধন হওয়াতে এলাকার মানুষ ভীষণ খুশি। এদিন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ‘আজ মাথাভাঙ্গা বিধানসভা এলাকায় এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে সোলার লাইট বসানো হলো। এই সোলার লাইট বসানোর উপকারিতা হচ্ছে এতে কোন বিদ্যুৎ খরচ হবে না। তিনি আরও বলেন, আগামী দিনে মাথাভাঙা বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে আরও সোলার লাইট বিভিন্ন এলাকায় বসানোর পরিকল্পনা রয়েছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.