শকুনের অভিশাপে গরু মরে না, পাড়ায় পাড়ায় যমের দুত , প্রসঙ্গ নিয়ে প্রতিক্রিয়া দোলা সেনের - The News Lion

শকুনের অভিশাপে গরু মরে না, পাড়ায় পাড়ায় যমের দুত , প্রসঙ্গ নিয়ে প্রতিক্রিয়া দোলা সেনের




দি নিউজ লায়ন ; রবিবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন আয়োজিত হল বেলদার গঙ্গাধার অ্যাকাডেমিতে।এই দিন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সাংসদ দোলা সেন।  সাংবাদিক দের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাড়ায় পাড়ায় যমের দুত প্রসঙ্গের প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী দোলা সেন।


এদিন তিনি বলেন আমি দীলিপবাবুর কোন কথার মন্তব্য করতে চাই না ।উনি প্রতিদিনই খবরের শিরোনামে আসার জন্য এই ধরনের মন্তব্য করেন। আমি এক কথায় বলবো, শকুনের অভিশাপে গরু মরে না। কুৎসা অপপ্রচার মিথ্যাচার এটা শেষ কথা বলে না। শেষ কথা বলে মানুষ। চিন্তা করবেন না ঠিক সময়ে মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবেন।কারণ বাংলার মানুষের মনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বলজ্বল করছে।


পাশাপাশি বিভিন্ন তৃণমূল নেতৃত্ব দল ছেড়ে দেওয়ার প্রসঙ্গ নিয়ে দোলা সেন বলেন এর আগেও দেখেছি ২০১৬ সালে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিত্ব র মুখে শোনা গিয়েছিল তৃণমূল আর থাকবে না। কিন্তু মানুষ আরেকবার প্রমান করে দিয়েছে এবং তার সিট সংখ্যা বাড়িয়ে দিয়েছে।এবারেও তাই হবে তখন কিন্তু আবার হাতে পায়ে ধরে দলে ফিরতে আসবেন না। কারণ তখন আমরা চাপে পড়ে যাব। 


আবার তো আপনাদের জন্য জায়গা ঠিক করতে হবে। পাশাপাশি যারা দল পরিবর্তন করবেন তারা চলে যান, এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী দোলা সেন। তিনি আরো বলেন যে বাংলার মানুষ বিজেপি কে উপযুক্ত জবাব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.