কচ্ছপ উদ্ধার - The News Lion

কচ্ছপ উদ্ধার




দি নিউজ লায়ন ; হাওড়া সিটি পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। সোমবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ২৭এ পয়েন্ট থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেল নাগাদ ২৭এ পয়েন্টে সন্দেহজনকভাবে  এক ব্যক্তিকে একটি বাকেট নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়।


 ওই এলাকায় টহল দেওয়ার সময় আরটি আধিকারিকদের বিষয়টি নজরে আসে। তখন পুলিশ সন্দেহজনক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ওই ব্যক্তি বাকেটটি রাস্তায় ফেলে দৌড়ে পালান। সেই বাকেটটি খুলে ২২টি ছোট এবং ১টি বড়ো আকারের কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপগুলি উদ্ধারের পর বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.