বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করেছে সরকার: শেখ হাসিনা - The News Lion

বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করেছে সরকার: শেখ হাসিনা




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশকে খাদ্যে স্বয়ংপূর্ণ করতে সরকার কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত ‌‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ এ কথা বলেন প্রধানমন্ত্রী।  


শেখ হাসিনা বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়ন জাতির পিতাই শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর-সেটি বঙ্গবন্ধু উপলদ্ধি করতেন বলে তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।  দেশের উর্বর মাটিতে কম খরচে বেশি ফসল উৎপাদন করতে গবেষণার ওপর জোর দেন সরকার প্রধান। জানান, গবেষণার মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের লক্ষ্যেই কাজ করছে সরকার। 


 খাদ্য নিরাপত্তার জন্য কৃষি উৎপাদন সবচেয়ে গুরুত্বপূর্ণ জানিয়ে শেখ হাসিনা বলেন, কৃষি গবেষক ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে বিশেষ প্রণোদনা দেয়ার চিন্তাও করছে সরকার।  করোনা ভাইরাসের টিকা সবাই পাবে উল্লেখ করে তা পাওয়ার পরও স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.