সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন হলো মালদায় - The News Lion

সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন হলো মালদায়




দি নিউজ লায়ন ;  স্বনির্ভর গোষ্ঠীদের আরো বৃহৎ ভাবে স্বাবলম্বী করতে সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন হলো মালদায়। এই সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অরূপ রায়। সোমবার দুপুরে মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার একটি সরকারি ভবনে এই কেন্দ্রের শুভ সূচনা করা হয়। এদিন ফিতে কেটে এই ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করে সমবায় মন্ত্রী অরূপ রায়। 


সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের কর্তারা। রাজ্যে এনিয়ে মোট সাতটি সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের তৈরি হলো বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই শুভ উদ্বোধনের শুরুতেই আদিবাসী নৃত্য এবং সংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করা হয় । বিভিন্ন সমবায় গোষ্ঠীর সদস্যরা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 


এদিন আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে মন্ত্রী অরূপ রায়কে বরণ করে নেওয়া হয় এদিন। এরপর সমবায় ব্যাংকের পতাকা উত্তোলন এবং  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কেন্দ্রের শুভ সূচনা করেন মন্ত্রী অরূপ রায়। এই নিয়ে গোটা রাজ্যে সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের সংখ্যা হল ৭ টি। সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, যারা স্বনির্ভর গোষ্ঠীতে রয়েছেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এই কেন্দ্র থেকে। 


তার পাশাপাশি তারা কিভাবে ব্যবসা-বাণিজ্য করবে তাদের উৎপাদিত পণ্য কিভাবে বাজারে  বিক্রি করবে সেই সমস্ত কিছু বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকছে এই কেন্দ্র থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.