বোমা উদ্ধার শান্তিপুরে - The News Lion

বোমা উদ্ধার শান্তিপুরে




দি নিউজ লায়ন ;  গভীর রাতে বোমার আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা সকালে উঠে রাস্তার পাশে বোমা পড়ে থাকায় এলাকায় উত্তেজনা। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের পটেশ্বরী স্ট্রিট মেজ গোপাল মন্দিরের সামনে। এলাকা সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে একটি বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা আজ সকালে একইভাবে পটেশ্বরী স্ট্রিটের মেজ গোপাল মন্দিরের সামনে রাস্তার পাশে একটি তাজা বোমা দেখতে পাওয়াই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 


আসন্ন বিধানসভা ভোটের আগেয় উত্তপ্ত হয়ে উঠছে শান্তিপুর, পাশাপাশি শান্তিপুর ১২ নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনায় তা একপ্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে বললেই চলে। তবে এই ধরনের বোমাবাজির ঘটনায় কে বা কারা যুক্ত এলাকাবাসী এখনো তা চিহ্নিত করতে পারিনি। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে ওই তাজা বোমা গুলি কে উদ্ধার করে এছাড়াও কে বা কারা এই বোমাবাজির ঘটনায় যুক্ত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.