যমজ বোনের বিয়ে হলো যমজ ভাইয়ের সঙ্গে - The News Lion

যমজ বোনের বিয়ে হলো যমজ ভাইয়ের সঙ্গে




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বরিশালের যমজ দুই বোন সোনা-রূপার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পিরোজপুরে জেলার যমজ দুই ভাই সজল-কাজলের। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে তাদের এই বিয়ের অনুষ্ঠান হয়।   যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ের খবর শুনে বরিশালের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মানুষ। এছাড়াও মেয়ের বাড়ি এলাকার লোকজনও বেশ আনন্দ উৎসবের মধ্য দিয়েই বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 


  সোমবার রাত ১১টায় বরিশাল নগরীর নাজির মহল্লা এলাকায় এই বিয়ের অনুষ্ঠান হয়। রাত ৯টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় রাত ১১টায়।   সূত্র জানায়, নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের জমজ দুই মেয়ে সোনালী কর্মকার সোনা ও রূপালী কর্মকার রূপা। তারা বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এর মধ্যে আবার সোনালী বড় এবং ছোট রূপালী।  


অপরদিকে পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার ইন্দেরহাটের স্বর্ণের পৃথক দোকানী এবং স্বর্ণকার ও স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার এবং কাজল কর্মকার। এরাও যমজ হলেও এদের মধ্যে সজল বড় ও কাজল ছোট সময়ের সামান্য ব্যবধানে।  মাস কয়েক আগে সম্বন্ধ দেখাদেখির মাধ্যমে পাকাপাকি হয় সোনা-রূপা আর সজল-কাজলের বিয়ে। আর সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ।


 যা সুষ্ঠুভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমেই শেষ হয়েছে।   যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে এমন খবর শুনে নগরীর ভাটিখানা থেকে বিয়ে অনুষ্ঠান দেখতে যাওয়া রতন ঢালী জানান, দাওয়াত নেই তবুও উৎসুক হয়ে এসেছি বিয়েটি দেখতে। ভালোই লাগছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও একই অনুষ্ঠানের মাধ্যমে। 


  রাজীব কর্মকার নামে মেয়ে পক্ষের এক স্বজন জানান, যমজের সাথে যমজের বিয়ে বিষয়টা খুবই আনকমন। তাই এই আনকমন বিয়েতে অংশগ্রহণ করতে আত্মীয় হিসেবে আমিও ছুটে এসেছি।   উজ্জল দাস নামে ওই এলাকার এক বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, অনেক লোক এসেছে বিয়ে দেখতে। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়ে। তবে খুব ভালোই লাগছে। এরকম বিয়ে তো সচরাচর দেখা যায় না।   এদিকে, এই দুই নবদম্পতি যাতে সুখী হয় সেই জন্য দোয়া ও প্রার্থনার কথা জানিয়েছেন তাদেরই স্বজনরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.