বিজেপি বাংলার সংস্কৃতি বোঝেনা- পুলক রায়
দি নিউজ লায়নঃ এই বিজেপি নেতাজি গান্ধিজি কে চেনে না ওরা চেনে নাড্ডা, চাড্ডা, শাহ, যোগী আদিত্যনাথকে। ওরা বাংলার সংস্কৃতিকে চেনে না। শনিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা চন্ডিপুর অঞ্চলের পীরপুরে এক প্রতিবাদ সভা থেকে এই ভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রর বিধায়ক পুলক রায়।
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ডাকা এই প্রতিবাদ সভায় পুলক রায় বলেন করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদর রাজ্যে ফেরানোর জন্য বিজেপি ট্রেন দিতে পারেনা অথচ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য চার্টার্ড বিমান পাঠায়।এর থেকে লজ্জাজনক জিনিস আর কিছু হতে পারে না দাবি করেন বিধায়ক পুলক রায়। তিনি বলেন আগামী দিনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।
এদিন তিনি বলেন বিজেপি যতই লাফালাফি করুক না কেন বাংলা দখলের স্বপ্ন কোনদিন তাদের বাস্তবায়িত হবে না। আগামী বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল রাজ্যে পুনরায় ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেন বিধায়ক পুলক রায়।

Post a Comment