আজ কোন রাশির ব্যক্তিদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে, জানতে দেখেনিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষঃ কর্মক্ষেত্রে আপনার কাজ দেখে আপনার বস খুশি হবেন।স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে চিন্তায় থাকবেন। অর্থের অভাবে পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা হতে পারে।
বৃষভঃ আজকে বেকার কাজে সময় নষ্ট হতে পারে। কারো কাছ থেকে নেওয়া ঋণের অর্থ ফেরত দিতে গিয়ে আর্থিকভাবে দুর্বল হতে পারেন।
মিথুনঃ পূর্বে বেশি অর্থ খরচ করে বর্তমান সময়ে অর্থ কষ্ট ভুগবেন। জমিয়ে রাখা ঘরের কাজ আজকের দিনে শেষ করুন।স্ত্রীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন। পূর্বে কাউকে ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন।
কর্কটঃ ব্যবসাক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু খরচ হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে।
সিংহঃ খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।
কন্যাঃ স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত।
তুলাঃ আজ সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে। বাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে।
বৃশ্চিকঃ পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। বাজে সঙ্গ থাকার জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচ হবে। ভ্রমণে বাধা আসতে পারে। পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ বাধতে পারে।
ধনুঃ আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
মকরঃ সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা খুব ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন।
কুম্ভঃ কারও প্ররোচনায় পা দেবেন না। প্রতারিত হওয়ার যোগ আছে। আর্থিক টানাপড়েনের জন্য ব্যবসায় অশান্তি হতে পারে।
মীনঃ আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

Post a Comment