বর্ষবরণ উদযাপনের মিউজিক কনসার্টের ময়দানে ভিড়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু দুজনের
দি নিউজ লায়নঃ বর্ষবরণ উদযাপনে মিউজিক কনসার্টের ময়দানে ভিড়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু দুজনের।আহত আরও সাত। কালিপঙের মেলা গ্রাউন্ডে ইংরেজি নববর্ষ উদযাপনে নেপালের ম্যাড ডগ নামে ব্যান্ডের মিউজিক কনসার্টের গেটের সামনে লক্ষ্য করা যায় হুড়মুড়িয়ে ভিড়। অনুষ্ঠান সূচনার জন্য নির্দিষ্ট সময়ে মেলা গ্রাউন্ডের গেট খুলতেই বাধা ভাঙা ভিড় হুড়মুড়িয়ে পড়ে।
সেসময়ই মেলা গ্রাউন্ডে অনুষ্ঠানের প্রবেশ দ্বারের সামনে উপচে পড়া ভিড়ে চাপা পড়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় দুজনের। ভিড়ের ধাক্কায় মুখ থুবড়ে পড়ে যান অনেকেই, তবে কোনোরকম তোয়াক্কা না করেই মারিয়ে দিয়ে চলতে লাগে। যাতে গুরুতর আহত কমপক্ষে চারজন। এছাড়া আরও তিনজনের আহত হওয়ার খবর মিলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত দুনজের মধ্যে একজন মহিলা অনিতা ছেত্রী (৪৬) ও এক পুরুষ বনিতা গুরুং (৩৯) রয়েছেন। দুজনেইর ঠিকানা কালিম্পংয়ের হিল টপের। গুরুতর আহত দুই যুবতী মিক্সন তামাং এবং অনিতা সুব্বাকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।কালিম্পঙ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত প্রতীক্ষা ছেত্রী, অনিতা রাই, পরিমা রাই। জানা গিয়েছে ওই সঙ্গীত অনুষ্ঠানে দার্জিলিং ও কালিম্পঙের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশনের কথা ছিল।
যাদের গান শুনতে মেলা গ্রাউন্ড মাঠে ভিড় জমে ২০হাজার দর্শকের। উদ্যোক্তাদের কাছে এত সংখ্যক দর্শকদের নিয়ে গানের অনুষ্ঠান করার যথাযথ অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে উদ্যোক্তা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে কালিম্পঙ পুলিশ। টিকিট কাউন্টারের বাইরে এই বিপুল জমায়েত দেখেও নির্দিষ্ট সময়ের আগে দর্শকদের জন্য প্রবেশ দ্বার কেন খোলা হলো না তা ঘিরে আয়োজক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Post a Comment