বিমল গুরুংকে আক্রমণ করে পাহাড়ে প্রকাশ্যে বিজেপিকে সমর্থন জিএনএলএফের - The News Lion

বিমল গুরুংকে আক্রমণ করে পাহাড়ে প্রকাশ্যে বিজেপিকে সমর্থন জিএনএলএফের

 


দি নিউজ লায়নঃ   বিমল গুরুংকে আক্রমণ করে পাহাড়ে প্রকাশ্যে বিজেপিকে সমর্থন জিএনএলএফের। জিএন এলএফ নেতা সুভাষ ঘিসিঙয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বিজেপির প্রশংসা জিএন এলএফ নেতা তথা দলের প্রেসিডেন্ট মান ঘিসিং এর গলায়। তার দাবি বিজেপি পাহাড়ের উন্নতি করতে চাইছে। মোদি সরকার চেষ্টা করছে পাহাড়ের উন্নতি করার। আগামী দিনে নিশ্চয়ই পাহাড়ের মানুষের যাবতীয় দাবি বিজেপি পূরণ করবে। এর জন্য তাদের সময় দিতে হবে। সমর্থন করতে হবে। 


একই সঙ্গে তাঁর দাবি, বিমল গুরুং পাহাড়ের জন্য কিছুই করেননি তাই পাহাড়ের মানুষের সমর্থন পাবেন না। সংসদের বাজেট অধিবেশনের আলোচনা সূচীতে নেই পাহাড়ের জনজাতির উপজাতি স্বীকৃতি দেওয়া বা পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান সংক্রান্ত বিষয়।


 যা নিয়ে ক্ষুব্ধ পাহাড়। এ দিন কার্যত এই নিয়ে ড‍্যামেজ কন্ট্রোল করতে দেখা যায় দার্জিলিঙয়ের বিধায়ক নীরজ জিম্বাকে। তাঁর সাফাই সূচীতে নেই বলেই যে আলোচনা হবে না এমন নয়। বিজেপি সমস‍্যা সমাধানে আন্তরিক। পাল্টা গুরুঙ শিবিরের বক্তব‍্য সমর্থন নেই বুঝতে পেরে জিএনএলএফ কে ড‍্যামেজ কন্ট্রোলে নামিয়েছে বিজেপি। তবে তাতে কোনো লাভ হবে না। পাহাড়ে ওদের কোনও জনসমর্থন নেই। মানুষ ওদের চিনে নিয়েছে। সময়মত জবাব দিয়ে দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.