ভারতে এখন আর কী কী টিকা পরীক্ষা পর্যায়ে আছে?
দি নিউজ লায়নঃ ১) ZyCov-Di নামে একটি টিকা যা তৈরি করছে আহমেদাবাদ-ভিত্তিক কোম্পানি জাইডাস-ক্যাডিলা।
২) হায়দরাবাদ-ভিত্তিক বায়োলজিক্যাল-ই একটি টিকা তৈরি করছে যা হলো ভারতের প্রথম টিকা-প্রস্তুতকারী প্রাইভেট কোম্পানি। তারা যুক্তরাষ্ট্রের ডাইনাভ্যাক্স এবং বেলোর কলেজ অব মেডিসিনের সাথে মিলে কাজ করছে।
৩) এইচজিসিও-নাইনটিন নামে একটি টিকা তৈরি করছে ভারতের পুনে-ভিত্তিক কোম্পানি জেনোভা । তারা সিয়োটলের এইচডিটি বায়োটেক কর্পোরেশনের সাথে কাজ করছে। এটি হবে ভারতের প্রথম এমআরএনএ প্রযুক্তির টিকা, যা জেনেটিক কোডের কিছু অংশ ব্যবহার করে মানবদেহে রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি করে।
৪) ভারত বায়োটেক একটি টিকা তৈরি করছে যা নাক দিয়ে নিতে হয়।
৫) স্পুটনিক-ভি নামে একটি টিকা তৈরির কাজ করছে ড. রেড্ডি’স ল্যাব এবং রাশিয়ার গামালেয়া ন্যাশনাল সেন্টার।
৬) ভারতের সিরাম ইনস্টিটিউট দ্বিতীয় আরেকটি টিকা তৈরি করছে - আমেরিকান নোভাভ্যাক্স কোম্পানির সাথে যৌথভাবে।
এদিকে ভারতে উৎপাদিত অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এর মধ্যেই বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মিয়ানমার ও সেশেলসে পাঠানো হচ্ছে। এসব চালানের কোনটি যাচ্ছে উপহার হিসেবে, আর কোনটি সিরাম ইনস্টিটিউটের সাথে করা বাণিজ্যিক চুক্তির অধীনে। এ ছাড়াও ভারত কোভিশিল্ড পাঠাচ্ছে শ্রীলংকা, আফগানিস্তান ও মরিশাসে। ব্রাজিলে এ টিকা পাঠানো হবে একটি বাণিজ্যিক চুক্তি অনুযায়ী।

Post a Comment