দিল্লির খান মার্কেটের কাছে ‘পাকিস্তান জিন্দাবাদ’স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৫
দি নিউজ লায়নঃ রাজধানী দিল্লির খান মার্কেটের কাছে ‘পাকিস্তান জিন্দাবাদ’স্লোগান দেওয়ার অভিযোগে ২ জন পুরুষ ৩ তিনজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে খান মার্কেট মেট্রো লাগোয়া এলাকায় যায় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ৫ জনকে।
রবিবার ভোরে ছয়জনকে খান মার্কেট মেট্রো স্টেশনের কাছে "পাকিস্তান জিন্দাবাদ" বলে চিৎকার করতে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, রাত ১ টা নাগাদ তুঘলক রোড থানায় বেশ কয়েকটি ফোন আসে। সেখানে অভিযোগ করা হয়, রাস্তায় একদল লোক ‘পাকিস্তান জিন্দাবাদ’স্লোগান তুলছেন। খান মার্কেট মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটছে বলে জানান তারা। তারা জানান, একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে সেখানে নীল রঙের ইউলু বাইকে তিন মহিলা, দুই পুরুষ এবং এক কিশোর উপস্থিত ছিল। জিজ্ঞাসাবাদকালে জানা গেল যে তারা ইন্ডিয়া গেট এলাকায় এসে ইউলু বাইক ভাড়া নিয়েছিল।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ই-বাইকে চেপে এঁরা ইন্ডিয়া গেট ও পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে বেড়াতে এসেছিলেন। সেই বাইকে করেই তারা রাতের রাস্তায় এক প্রতিযোগিতা শুরু করেন। সেই প্রতিযোগিতার সময়েই একে অপরকে, যার বাড়ি যে দেশে, সেই দেশের নামে ডাকতে থাকেন। সেই তালিকায় পাকিস্তানের এক বাসিন্দাও ছিলেন। তিনিই ‘পাকিস্তান জিন্দাবাদ’স্লোগান তুলেছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে এই কথা জানার পরে পুলিশ ৫ জনকে আটক করে এবং তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে।

Post a Comment