মঙ্গলকোটে খুন তৃণমূলের বুথ সভাপতি
দি নিউজ লায়নঃ মঙ্গলকোটে খুন তৃণমূলের বুথ সভাপতি। তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। সূত্রের খবর মোটরবাইকে বাড়ি ফিরছিলেন সঞ্জিত ঘোষ। সঙ্গে ছিলেন মঙ্গলকোটের সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম শেখ। তাঁদের বাইক আটকে নিগন গ্রামে ঢোকার মুখে শাবল দিয়ে বেধড়ক পেটানো হয়।
আশঙ্কা জনক অবস্থায় সঞ্জিত ঘোষকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে মারা যান তিনি। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।

Post a Comment