গভীর রাতে বোমের আওয়াজ কেঁপে উঠলো লিলুয়া
দি নিউজ লায়নঃ শুক্রবার গভীর রাতে বোম্ববাজির ঘটনায় কেঁপে উঠলো নদীয়ার কৃষ্ণনগর 14 নাম্বার ওয়ার্ড লিলুয়া পাড়া বারোয়ারী এলাকা। অভিযোগের তীর বাগাডাঙ্গা বাসিন্দা বুবাই ঘোষ এর বিরুদ্ধে। এর আগেও কয়েকবার মারার চেষ্টা করেন অভিযোগকারী সাবির শেখ ও তার পরিবারকে। বারংবার থানায় অভিযোগ করলেও প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলেও অভিযোগ করলেন। ঘটনার সূত্রপাত 23 শে মার্চ 2020 বুবাই ঘোষ তার স্ত্রীকে দিয়ে সাবির সেখ এর বিরুদ্ধে থানাতে একটি মামলা দায়ের করে।
সেই মামলার পরিপ্রেক্ষিতে সাবির ও তার পরিবারের বাবা-মা সহ দীর্ঘদিন জেল হেফাজত খেটে বার হয়। তারপর থেকেই ক্রমাগত দিনের-পর-দিন সাবির সেখ ও তার পরিবারের উপর হামলা চালায়। এমনকি কর্মক্ষেত্রে গেলে শেখানেও বুবাই তার দলবল নিয়ে হামলা করে বলেও অভিযোগ করেন। গতকাল রাতে সাবির সেখ এর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে, খুন করার উদ্দেশ্যে। ঘটনাস্থল থেকে কোনক্রমে পালিয়ে গেলে সাবির কে লক্ষ্য করে বোমা ছোড়ে।
কোনোক্রমে সাবির পালিয়ে প্রাণে বাঁচলেন। এরপর পাড়ার বাসিন্দারা একত্রিত হয়ে বুবাইকে ধাওয়া করলে বুবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে বুবাইয়ের কঠোর শাস্তির দাবিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন সাবির ও তার পরিবার এবং পাড়ার বাসিন্দারা। এর আগেও একাধিকবার লিখিত অভিযোগ করলেও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করলেন সাব্বির ও তার এলাকারর বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Post a Comment