আজই তৈরি করে ফেলুন সুস্বাদু সবজি বিরিয়ানি
উপকরণ:
পোলাও চাল এক কাপ,
টকদই আধ কাপ,
পেঁয়াজ কুচি এক কাপ,
আদা-রসুন কুচি এক টেবিল চামচ,
ফুলকপি ১/৪ কাপ,
বিনস ১/৪ কাপ,
গাজর কুচি ১/৪ কাপ,
আলু ১/৪ কাপ, পু
দিনা পাতা কুচি ১/৪ কাপ,
ধনে পাতা কুচি ১/৪ কাপ,
তেল পরিমাণ মতো,
লবণ পরিমাণ মতো,
জল পরিমাণ মতো,
জিরে এক চা চামচ,
লবঙ্গ ৪টি,
দারুচিনি দুইটি,
তেজপাতা একটি,
গোলমরিচ ৮-১০ টি,
লঙ্কার গুঁড়ো আধ চা চামচ,
ধনে গুঁড়ো এক টেবিল চামচ,
বিরিয়ানি মশলা দুই টেবিল চামচ।
প্রণালী:
প্রথমে পোলাও চাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট হয়ে গেলে চালের জল ফেলে দিতে হবে। এরপর প্যানে তেল গরম করে তাতে গোলমরিচ, লবঙ্গ, জিরে, তেজপাতা, এলাচ দিন। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তাতে আদার-রসুন বাটা, পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এরপর এতে গাজর, ফুলকপি, আলু, বিনস দিয়ে দিন। এরপর সবজি রান্না হয়ে এলে তাতে বিরিয়ানি মশলা, লবণ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও টকদই দিয়ে ৫ থেকে ৬ মিনিট রান্না করতে হবে। এরপর তাতে চাল দিয়ে মশলার সঙ্গে ৫ মিনিট নেড়ে পরিমাণ মতো জল দিন। চাল, সবজি সিদ্ধ হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার শীতের সবজি দিয়ে বিরিয়ানি।

Post a Comment