জঙ্গল মহল কাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠান - The News Lion

জঙ্গল মহল কাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠান

 


দি নিউজ লায়নঃ   রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জঙ্গলমহলের থানা গুলিকে নিয়ে হওয়া জঙ্গলমহল কাপ প্রতিযোগিতায়  বিজয়ীদের পুরষ্কৃত করা হলো শুক্রবার মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে । জঙ্গল মহল কাপ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি ভি সোলেমান নেশাকুমার ,পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার , পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ সভাধিপতি অজিত মাইতি , বিধায়ক প্রদীপ সরকার  সহ আরো অনেকে।


এদিন ফুটবল, ভলিবল ও তীরন্দাজ প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি গণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর  জেলাপরিষদ এর সহ সভাধিপতি অজিত মাইতি বলেন জঙ্গলমহল  এলাকার ছেলে মেয়েদের  খেলা ধুলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।


তাই পুলিশের পক্ষ থেকে জঙ্গল মহল কাপ প্রতিযোগিতার  আয়োজন করা হয়েছিল।জঙ্গল মহল কাপ খেলায়  জয়ী দলের খেলোয়াড় দের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।তাই জঙ্গল মহলের ছেলে মেয়েরা বেশি বেশি করে জঙ্গল মহল কাপ খেলার জন্য অংশ গ্রহন করেছিল।সেই জন্য তিনি পুলিশের উদ্যোগে আয়োজিত জঙ্গল মহল কাপ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রতিটি খেলোয়াড় কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আগামী দিনে তাদের কে আরো ভালো করে খেলাধুলা  করার জন্য তিনি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.