এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়
দি নিউজ লায়নঃ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার জগাছা থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হাওড়ার সাঁত্রাগাছি পুরোনো বাসস্ট্যান্ডের কাছে। মৃত ব্যক্তির নাম পরিমল হাজরা ( ৩০ )।
তাঁর বাড়ি হাওড়ার সাঁতরাগাছির ২ নং মৌখালিতে। তিনি ১০৭ গাড়ির চালক ছিলেন। তিনি নিয়মিত মদ্যপান করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ সম্পর্কে পুলিশ জানিয়েছে, প্রথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা।

Post a Comment