পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির হামলায় আলু চাষের ব্যাপক ক্ষতি, আতঙ্কিত এলাকার বাসিন্দারা
দি নিউজ লায়ন ; হাতির হামলা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অব্যাহত রয়েছে। যার ফলে হাতির হামলায় যেমন ফসলের ক্ষতি হচ্ছে, তেমনি প্রাণহানির ঘটনাও ঘটছে। সেইসঙ্গে লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর করছে হাতির দল। যার ফলে হাতির হামলার আশংকায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল লাগুয়াগ্রামের বাসিন্দারা। শনিবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের তিলাবনি ,বিষ্ণুপুর, গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত,উমরাপোতা,গড় বেতা এক ব্লকের পাশাপাশি কেশপুর ব্লকের ও চন্দ্রকোনা টাউন , গুড়গুড়িপালও গোয়ালতোড় থানাএলাকায় ব্যাপক তাণ্ডব শুরু করেছে হাতির দল।
হাতির দল নষ্ট করে দিচ্ছে বিঘার পর বিঘার আলু চাষ। যার ফলে ব্যাপক আলু চাষের ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষীরা। বিষ্ণুপুর গ্রামের পঙ্কজ সামন্তের চার বিঘা জমির আলু চাষ শনিবার ভোরে এক দল হাতি এসে নষ্ট করে দিয়েছে।যার ফলে পঙ্কজ সামন্ত ও তার পরিবারের লোকেরা একেবারে হতাশ হয়ে পড়েছেন।কিভাবে সংসার চালাবেন তা নিয়ে তিনি চিন্তায় পড়েছেন।শুধু পঙ্কজ সামন্তের নয় ,ওই গ্রামের প্রায় ৩০ জন আলু চাষীর আলু চাষ নষ্ট করে দিয়েছে হাতির দল।যার ফলে ওই গ্রামের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে জানান।
একই ভাবে শনিবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৫০ টি গ্রামে গিয়ে তাণ্ডব চালিয়েছে হাতির দল।যার ফলে ফসলের ক্ষতির পাশাপাশি হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দারা।গ্রাম বাসীরা বন দফতর কে বিষয়টি জানিয়েছেন।বন দফতর চাষীদের ক্ষতি পুরন দেওয়ার আশ্বাস দিয়েছে।
Post a Comment