রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু - The News Lion

রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু

 


দি নিউজ লায়নঃ   এক রেলকর্মীর ঝুলন্ত দেহ মিলল হাওড়ার লিলুয়া ওয়ার্কশপে।শুক্রবার সকালে রেলের ওয়ার্কশপে একটি স্লিপার বগির ভিতরে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। লিলুয়া রেল ওয়ার্কশপের ‘বি’ শপে দাঁড়িয়ে থাকা একটি রেকের ওই স্লিপার বগি থেকে এদিন সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বগির ভিতরে একটি কুপের ভিতর দুটি বার্থের মাঝে দেহটি ঝুলছিল। 


বেলুড় থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জানা গেছে, মৃত রেলকর্মীর নাম রামাশঙ্কর সিং(৫৫)। তিনি লিলুয়া রেল কোয়ার্টার্সের একটি আবাসনে পরিবার নিয়ে থাকতেন। কাজ করতেন রেলের এমআর শপের এসি মেকানিক হিসেবে। জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন। জানা গেছে গত ৮ নভেম্বরের পর থেকে আর কাজে আসেননি রামাশঙ্কর। গত ১৫ ডিসেম্বর থেকে বাড়ি থেকেও নিখোঁজ ছিলেন। দুদিন পর থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.