আসানসোলে বিজেপির নব্য আদি লড়াইয়ে চলল গুলি - The News Lion

আসানসোলে বিজেপির নব্য আদি লড়াইয়ে চলল গুলি



দি নিউজ লায়নঃ   পশ্চিম বর্ধমানের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি। গুলিবিদ্ধ বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। হীরাপুর থানার ডলিলজ এলাকার ঘটনা। রবিবার রাত প্রায় পৌনে বারোটার সময় নিজের গাড়িতে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।  ঠিক বাড়িতে ঢোকার মুখে, চালক গেট খুলতে গেলে তিনজন দুষ্কৃতি হামলা করে কৃষ্ণেন্দুর গাড়িতে। গাড়ির ভিতরে ছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা।  গাড়িতে গুলি লাগলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ঘটনার খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।


স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি গোটা পশ্চিম বর্ধমান জুড়ে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে বারবার। দলের শীর্ষ নেতৃত্বের সামনেই একাধিকবার হাতাহাতিতে জড়িয়ে আছে আদি বনাম নব্য বিজেপি কর্মীরা রবিবার রাতের ঘটনাও গোষ্ঠী কোন্দলের ফল। পাশাপাশি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতীতে ব্যবসায়িক সূত্রে একাধিক বার নানান অশান্তিতে জড়িয়েছেন কৃষ্ণেন্দু। এমনকি তার বিরুদ্ধে খুন, আগ্নেয়াস্ত্র রাখা, হুমকি, অশান্তি ছড়ানো সহ নানান মামলা আছে। হীরাপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। একসময় জেলায় ঢোকারও অনুমতি ছিল না কৃষ্ণেন্দুর।বর্তমানে জামিনে ছাড়া পেয়ে আছেন। পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা কি না, পুলিশ তদন্ত করে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.