বাসন্তীতে আগুনে ভস্মীভূত ৪ টি বাড়ি - The News Lion

বাসন্তীতে আগুনে ভস্মীভূত ৪ টি বাড়ি

 


দি নিউজ লায়নঃ   শুক্রবার রাতে আগুন ভস্মীভূত ৪ টি বাড়ি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার জ্যোতিষপুর অঞ্চলের  হরেকৃষ্ণপুর হালদার পাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে  জানা গিয়েছে এদিন রাতে হরেকৃষ্ণপুর হালদার পাড়া গ্রামের  বাসিন্দা শীতল সরদারের ঘরে ইলেকট্রিকের শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়।তখন তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।


এমনকি তার স্ত্রী রাধারানী ও তিন ছেলে প্রদীপ,প্রসাদ ও সদানন্দ সরদাররা সকলে ঘর থেকে বেরিয়ে আসেন।পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় মানুষজন এগিয়ে আসে।তারা আগুন নেভানোর জন্য তোড়জোড় শুরু।তবে আগুন ছড়িয়ে কিছুক্ষণের মধ্যে ৪ টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়।ফলে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়।অসহায় হয়ে পড়ে ক্ষতিগ্রস্তরা।


এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জেলা পরিষদ সদস্যা তথা শিক্ষিকা শঙ্করী মন্ডল।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ত্রিপল ও বেশ কিছু ত্রাণ সামগ্রী তুলেদেন।জেলা পরিষদ সদস্যা শঙ্করী মন্ডল জানান হঠাৎই আগুন লেগে গেলে ৪ টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ত্রিপল ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়।এছাড়া ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পায় সেটি দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.