এই শীতে ঘরে বসে বানিয়ে ফেলুন ক্ষীরের পাটিসাপটা
দি নিউজ লায়নঃ
উপকরনঃ
১) দুধ – ২ লিটার
২) এলাচ – ২টি
৩) দারুচিনি – ২টি
৪) তেজপাতা – ২টি
৫) চিনি – স্বাদমত
৬) লবণ – সামান্য
৭) চালের গুঁড়ো – ২ টেবিল চামচ
৮) মিহি নারিকেল কোরা আধ কাপ
প্রণালিঃ
প্রথমে অর্ধেক চিনি আর দুধ ঘন করে জ্বাল দিতে হবে। এবার এর ভেতর সুজি আর নারিকেল কোরা ছেড়ে ক্ষীর তৈরি করে নিতে হবে। চাইলে নারিকেল কোরা বাদ দিতে পারেন। ক্ষীর ঘন হলে নামিয়ে রাখুন।
এরপর চালের গুঁড়ো, বাকি চিনি, জল আর লবণ দিয়ে পাতলা গোলা করে নিন। কড়াইতে সামান্য তেল নিয়ে গরম করে নিতে হবে। এরপর আধ কাপ গোলা দিয়ে একটা পাতলা রুটির মতো বানিয়ে নিন। রুটির ওপরের দিকে শুকিয়ে এলে এক টেবিল চামচ পরিমাণ ক্ষীর দিয়ে মুড়িয়ে পাটিসাপটার আকার দিয়ে আরেকবার ভেজে নিন। এভাবে একটি একটি করে পিঠে বানিয়ে নামিয়ে নিন। ঠাণ্ডা হলেই পরিবেশন করুন সুস্বাদু পাটিসাপটা পিঠে।

Post a Comment