অর্থাগম নাকি ব্যয়? কেমন কাটবে আজ আপনার দিন জানতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ রাশিঃ সময় কিছুটা ঝামেলাপূর্ণ। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। বৈবাহিক জীবনে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দিতে পারে।
বৃষ রাশিঃ কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। এই সময় বিতর্ক-বিবাদ এড়িয়ে চলুন। কর্মপ্রার্থী জাতক-জাতিকারা নতুন কর্মের সন্ধান পাবেন। ব্যবসায়ীদের পক্ষে আশাব্যঞ্জক না হলেও মোটামুটি চলবে।
মিথুন রাশিঃ কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম ও দায়বদ্ধতা মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝির ফলে সম্পর্ক নষ্ট হতে পারে।
কর্কট রাশিঃ সংসারে পত্নীর ব্যবহার সুখ, শান্তি বৃদ্ধি পাবে। স্বনিযুক্তি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কাজের সাফল্য লাভ করতে পারবেন।
সিংহ রাশিঃ বহুদিন ধরে চলা কর্মক্ষেত্রে অশান্তি কেটে যাবে এবং নতুন কর্মের সন্ধান পেতে পারেন। সৃষ্টিশীল কাজে সাফল্য ও সুনাম আপনার মান ও যশ বৃদ্ধি করবে।
কন্যা রাশিঃ চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই।বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হওয়ার সুযোগের কোনও সম্ভাবনা নেই।
তুলা রাশিঃ আজ শ্বশুরকূল থেকে মূল্যবান জিনিস প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভোগবিলাসে অতিরিক্ত অর্থ ব্যয় করার ফলে আর্থিক কষ্ট সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক রাশিঃ আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কাজের প্রশংসা প্রাপ্তির যোগ ও আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যায়।
ধনু রাশিঃ আজ আর্থিক ব্যাপারে চাপ থাকলেও সঞ্চয়ে বাধা পড়বে না। ব্যবসায়ীদের বহুমুখী উপায়ে অর্থ উপার্জন হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কর্মের সন্ধান পেলেও ব্যবসার দিকে মন দিলে অতীব উন্নতি সম্ভব।
মকর রাশিঃ কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। ব্যবসায়ীরা কোনও প্রকার ঝামেলায় পড়তে পারেন।
কুম্ভ রাশিঃ স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ সন্তানদের মনের উপর প্রভাব ফেলতে পারে। দালালি ও কমিশন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এইসময় অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন।
মীন রাশিঃ জাতকদের আর্থিক দিক থেকে ভাল-মন্দয় কাটবে। ব্যবসায়ীরা কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করে নেবেন। বহুদিন আটকে থাকা অর্থ আদায় হতে পারে।
Post a Comment