জীবনের সকল বাধার বিষয়ে অবগত হতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষঃ আপনার অসাধারণ মেধার কারণে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। দান ধ্যান করলে মানসিক শান্তি পাবেন। আজকের দিনে এই রাশির ব্যবসায়ীরা অনেক লাভের সম্মুখীন হবেন।
বৃষভঃ বেশি চাপ নিলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজ এই রাশির ব্যক্তিরা তাদের বাচ্চাদের মাধ্যমে আর্থিক দিক থেকে উন্নত হতে পারে।আজকের দিনে হঠাৎ কোন নিমন্ত্রিত ব্যক্তির আগমনে সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে।
মিথুনঃ বাচ্চাদের কর্মকান্ডে আপনি ক্ষিপ্ত হতে পারেন। মানসিক উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পরিবারের সকলের সাহায্য নিন। নিজের কষ্ট মনের মধ্যে চেপে না রাখাই ভালো। আজকের দিনে কোন খাতে বিনিয়োগ না করাই মঙ্গল।
কর্কটঃ সারাদিন ধরে নানা রকম সমস্যার মুখোমুখি হওয়ায়, আজকের দিনে মানসিক শান্তি বিঘ্নিত হবে। জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে পরিবারের সঙ্গে কথা বলুন। আজকের দিনে এমন এক পরিস্থিতির সামনা সামনি হবে, যার মাধ্যমে প্রচুর অর্থের প্রাপ্তি হবে।
সিংহঃ মনকে শান্ত রাখতে হতাশার থেকে দূরে থাকুন। সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ হলেও সন্ধ্যের দিকে সব মিটমাট হয়ে যাবে। কাজের জায়গায় সাফল্য আসবে।
কন্যাঃ কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। আর্থিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে। স্ত্রীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ স্থগিত রাখায় ভাল হবে।
তুলাঃ কর্মক্ষেত্রে সমস্যা। শিক্ষা ক্ষেত্রে উন্নতি। ব্যবসায়ে উন্নতি বাধা প্রাপ্ত হতে পারে। যাত্রা পথে আঘাত পাওয়ার সম্ভাবনা।
বৃশ্চিকঃ কর্মে উন্নতি খুব একটা আশাপ্রদ নয়। ব্যবসায়ে শুভ। অর্থযোগ মোটের উপর। পুরনো বন্ধুর সঙ্গে আলাপ হতে পারে।
ধনুঃ দাম্পত্য সমস্যার সমাধান। আর্থিক বিষয় নিয়ে বন্ধুর সঙ্গে মতভেদ হতে পারে।কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষাযোগ শুভ।
মকরঃ কর্মক্ষেত্রে শুভ সংবাদ লাভ। ব্যবসায়ে উন্নতি। প্রেমে সমস্যার সমাধান সামনে আসতে পারে। যাত্রাযোগ শুভ। পরীক্ষায় সাফল্য। আর্থিকযোগ শুভ।
কুম্ভঃ শিক্ষা যোগে সমস্যা। ব্যবসায়িক প্রস্তাবে সাড়া মিলতে পারে। আর্থিকযোগ শুভ। নতুন কাজে সাফল্য।
মীনঃ কর্মক্ষেত্রে ধাপে ধাপে উন্নতি। আর্থিক লাভের যোগ আছে। ধৈর্য হারাবেন না এখনই সফলতা আসবে না। ব্যবসায়ে শুভ যোগ বর্তমান।

Post a Comment