কোচবিহার জুড়ে খুনের রাজনীতি করছে বিজেপি, পাল্টা প্রতিরোধের ডাক রবীন্দ্রনাথের - The News Lion

কোচবিহার জুড়ে খুনের রাজনীতি করছে বিজেপি, পাল্টা প্রতিরোধের ডাক রবীন্দ্রনাথের

 


 দি নিউজ লায়নঃ     কোচবিহার জেলা জুড়ে খুনের রাজনীতি করছে বিজেপি। শুক্রবার কোচবিহারের পুন্ডিবাড়ী তে নিহত তৃণমূল কর্মী নধিরাম মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে এমনই অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ' উত্তরবঙ্গ জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি আর কোচবিহারে ইতিমধ্যেই একাধিক তৃণমূল কর্মী খুন হয়েছে বিজেপির হামলায়।


 জেলাজুড়ে খুনের রাজনীতি করছে বিজেপি। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূল কর্মীদের জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে।' একইসঙ্গে তিনি জানান 'মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। যে কোনো রকম সহায়তার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 


রাজ্য সরকার এবং তৃণমূল সর্বতোভাবে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়াবে।' এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরো বেশ কয়েকজনের নাম পুলিশের কাছে এসেছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান একাধিক ব্যক্তি মিলে তৃণমূল কর্মীকে খুন করে। পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.