মেদিনীপুর শহরে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ
দি নিউজ লায়নঃ পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ এর বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মেদিনীপুর শহরের মির্জ্জাবাজার এলাকাবাসীবৃন্দ। প্রসঙ্গত মেদিনীপুর পৌরসভার বহু প্রাচীন মির্জ্জাবাজার এলাকায় মেদিনীপুর পৌর সভার ২২ নং ওয়ার্ডের এই মৌলবি পুকুর। কয়েক বছর আগে মালিকানা চেঞ্জ হয়ে বর্তমান চারজন মালিক পক্ষ এই পুকুর ভরাট করতে ব্যস্ত এবং পুকুরের চারিদিক প্রাচীর দিয়ে নির্মাণ কাজ শুরু করেন।
এরই প্রতিবাদে সোমবার সকাল থেকেই মির্জ্জাবাজার এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় এলাকাবাসীবৃন্দ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বহু সরকারী দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এই পুকুর বাঁচানোর জন্য।
প্রশাসনের আধিকারিকরা এর কোনও যথাযথ ব্যাবস্থা নেয়নি। ফলে এই পুকুরের বর্তমান মালিক পক্ষ রাতের অন্ধকারে অবৈধ ভাবে পুকুর ভরাট ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ প্রশাসনের মদতেই এই কাজ চলছে। অবিলম্বে প্রশাসন এর যথাযথ ব্যবস্থা না নিলে দীর্ঘ আন্দোলন এর পথেও নামবেন এলাকার মানুষ।তবে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Post a Comment