আজ খাদ্যপ্রিয় মানুষদের জন্য রইল চিকেন ললিপপ - The News Lion

আজ খাদ্যপ্রিয় মানুষদের জন্য রইল চিকেন ললিপপ

 


দি নিউজ লায়নঃ

উপকরণঃ

চিকেন উইংস - ৫০০ গ্রাম  

আদা-রসুন কুচি - ২চা চামচ  

পেঁয়াজ - ১টা  

ভিনেগার - ১চা চামচ  

সোয়া সস - ৪চা চামচ  

টমেটো সস - ২চা চামচ  

আদা-রসুন বাটা - এক চা চামচ  

স্বাদমতো নুন  

গোলমরিচ গুঁড়ো - আধ চা চামচ  

পরিমাণমতো সাদা তেল 

 লেবুর রস - ১চা চামচ  

ময়দা - ১কাপ  

কর্নফ্লাওয়ার - আধ কাপ 


প্রণালিঃ  

চিকেনগুলো ললিপপের আকারে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।তারপর সোয়া সস, লেবুর রস, আদা-রসুন বাটা, স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে আধঘণ্টা রেখে দিন। এরপর একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, সোয়া সস, নুন দিয়ে ব্যাটার বানিয়ে নিন। কড়াইতে তেল গরম করে চিকেনগুলো ব্যাটারে ডুবিয়ে ভাল করে ভেজে তুলে নিন। এবার অন্য প্যানে তেল গরম করে পেঁয়াজ-আদা-রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে ভিনেগার, টমেটো সস, সোয়া সস, অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন। তারপর ভেজে রাখা ললিপপগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি চিকেন ললিপপ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.