মতুয়াদের পাশে থাকার আশ্বাস বিজেপির
দি নিউজ লায়নঃ- নির্বাচন যত এগিয়ে আসছে মতুয়াদের প্রতি তত টান বাড়ছে বিজেপির।আর তার প্রমাণ মিলল রবিবার উলুবেড়িয়ায়। এদিন দুপুরে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে ৩ নং কলোনিতে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করতে আসেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌয। এদিন তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে মতুয়াদের সমস্ত সমস্যার সমাধান করা হবে।
যদিও কেশব প্রসাদ মৌযকে কটাক্ষ করেছেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায়। তিনি বলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ জানে মুখ্যমন্ত্রী তাদের জন্য কি করেছেন। বিধায়ক বলেন কেশব প্রসাদ মৌয বলেন বিজেপি আগে বলুক ওরা মতুয়াদের জন্য কি করেছে। তিনি অভিযোগ করেন বিজেপি মতুয়াদের নিয়ে রাজনীতি করছে।

Post a Comment