কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সোমবার ১০মিনিটের পেন ডাউন জেলার সমস্ত সরকারি দপ্তরে
দি নিউজ লায়নঃ মোদির সোনার ভারতের মিথ্যে স্বপ্ন তাঁকে তুলে পর্যটক হয়ে বাংলায় এসে অরুচিকর মন্তব্য করছে বিজেপির পরিযায়ী নেতারা। বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহল্লাদ সিং প্যাটিলের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে করা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সোমবার ১০মিনিটের পেন ডাউন জেলার সমস্ত সরকারি দপ্তরে।
শিলিগুড়ি। সোনার ভারতের মিথ্যে স্বপ্ন তাঁকে তুলে পর্যটক হয়ে বাংলায় এসে অরুচিকর মন্তব্য করছে বিজেপির পরিযায়ী নেতারা। বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহল্লাদ সিং প্যাটিলের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে করা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ১০মিনিটের পেন ডাউন সমস্ত সরকারি দপ্তরে।সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ সমস্ত রাজ্যে
সরকারি দপ্তরে ১০মিনিট প্রতীকী আন্দোলন হিসেবে কাজ বন্ধ করে পেন ডাউন থাকছে। শনিবার দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান বিজেপি নেতারা পরিযায়ী হয়ে হঠাৎ হঠাৎ মরশুমী সময়ে আসেন আর কোনো কিছু না জেনেই মন্তব্য করেন। শিলিগুড়ি হাসপাতাল,উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যটনের জন্য দেখতে আসেন তারা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপুল উন্নয়নের পরও বাংলার মানুষ প্রসঙ্গে অপমানজনিত কথা বলেন। তার তীব্র প্রতিবাদে আগামী সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্ত বিভাগীয় দপ্তর সহ সরকারি দপ্তরে ১০মিনিট পেন ডাউন করে প্রতীকী আন্দোলনের পথে যাবেন রাজ্য কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে এদিন রঞ্জন বাবু দার্জিলিং সাংসদ রাজু বিস্টকে একহাত করে বলেন সাংসদের করোনার দুর্যোগের সময়কালে ১০মাস দেখা মেলেনি। দিল্লীতে নিরাপদ আশ্রয়ে ছিলেন তিনি। এখন নির্বাচনের আগে তিনি তাই নেতৃত্বদের নিয়ে মরশুমী বিভূঁইয়ে নেমেছেন।

Post a Comment