জেপি নাড্ডার শস্য ভিক্ষা করা ৫ পরিবারের মধ্যে ৪ পরিবার তৃনমূলে আছি বলে দাবি করেন - The News Lion

জেপি নাড্ডার শস্য ভিক্ষা করা ৫ পরিবারের মধ্যে ৪ পরিবার তৃনমূলে আছি বলে দাবি করেন



দি নিউজ লায়নঃ   শনিবার যে ৫ টি পরিবার থেকে শস্য ভিক্ষা করেছিলেন জেপি নাড্ডা সেই ৫টি পরিবারের মধ্যে চারটি পরিবার রবিবার তৃনমূল কংগ্রেসের পাটি অফিসে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করেন। কাটোয়া মুথুলি এলাকার ৫ টি পরিবারের মধ্যে নিতাই মন্ডল, পাঁচকড়ি মন্ডল, সনৎ মন্ডল ও মথুরা মন্ডলের পরিবারের লোকের কাছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শস্য ভিক্ষা করেছিলেন।


 রবিবার তৃনমূল কংগ্রেসের পাটি অফিসে এসে তারা দেখা করেন। তাঁরা সাংবাদিকদের জানান, আমরা তৃনমূল কংগ্রেসে ছিলাম। এখনও আছি। কিন্তু শনিবার ছিল সৌজন্য সাক্ষাৎ। চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে তৃনমূলেই আছি বললেন ওই চারটি পরিবার। 


কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, “ওই চারটি পরিবার বলতে এসেছিল যে আমাদের বাড়িতে কেউ ভিক্ষা চাইতে এলে আমরা তো কোন দলের লোক দেখি না। তেমনি বাড়ির মেয়েদের কাছে ভিক্ষা চেয়েছে তারা দিয়েছে। আমরা তৃনমূলের লোক তৃনমূলেই আছি। সেটাই আমাকে বলতে এসেছিল।“

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.