দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বিশ্বভারতীর ওপর প্রতিশোধের খাড়া নামিয়ে নিয়ে আসছেন উপাচার্য - The News Lion

দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বিশ্বভারতীর ওপর প্রতিশোধের খাড়া নামিয়ে নিয়ে আসছেন উপাচার্য

 


দি নিউজ লায়নঃ    দিশেহারা বিশ্বভারতীর উপাচার্য।  উন্মাদের মতো কার্যকলাপ করছেন তিনি। মানসিক স্থিতাবস্থা হারিয়ে ফেলেছেন। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বিশ্বভারতীর ওপর প্রতিশোধের খাড়া নামিয়ে নিয়ে আসছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনটাই দাবি বিশ্বভারতী প্রাক্তনী থেকে আশ্রমিক বৃন্দদের। রাস্তার মাঝখানে পাঁচিল তুলে সাধারণ মানুষের যাত্রাপথ কে আটকে দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।  বোলপুর তিন নং ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার মাঝে পাঁচিল তোলা নিয়ে শুরু করে বিক্ষোভ। রীতিমতো ক্ষোভে ফুঁসছিলো এলাকাবাসীরা। ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং সাধারণ মানুষের চলাচলের রাস্তা এইভাবে ঘিরে দেওয়াকে কেন্দ্র করে হতে পারে বড় কোন আইন শৃঙ্খলার অবনতি ,তাই দ্রুত এলাকায় ছুটে যান বীরভূমের জেলা শাসক বিজয় ভারতী এবং পুলিশ সুপার শ্যাম সিং।


 বিশ্বভারতীর উপাচার্য নির্দেশে দূরদর্শন কেন্দ্রের পাশেই রাস্তার মাঝে  পাঁচিল তোলার কাজকে বন্ধ রাখার নির্দেশ দেন বীরভূমের জেলা শাসক বিজয় ভারতী। জেলাশাসক জানান, একটা রাস্তা যখন দীর্ঘদিন ধরে মানুষ চলাচলের জন্য ব্যবহার করে সেই রাস্তাটি আচমকাই পাঁচিল তুলে কেউ বন্ধ করতে পারে না,  মানুষের যখন অসুবিধা হবে তারা জেলা প্রশাসনের কাছে আসবেন সুরাহা চাইতে এটাই স্বাভাবিক,  প্রশাসনের দায়িত্ব সাধারণ মানুষের সমস্যা মিটিয়ে দেওয়া। আপাতত পাঁচিল তোলার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী পর্যায়ে বিশ্বভারতীর উপাচার্য সঙ্গে বীরভূম জেলা প্রশাসনের আলোচনা না হওয়া অবধি সাধারণ মানুষ কে বিব্রত করে কোথাও পাঁচিল তোলা যাবে না।


 পাঁচিল তোলার কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী ইতিমধ্যে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে জেলাশাসক এমনটাই বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। পাঁচিল তোলার বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় যাতে কোন প্রকার আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেই কারণে পুলিশ সুপারের নির্দেশে ইতিমধ্যে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে  দূরদর্শন  ভবনের সামনে। ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নির্দেশে সংগীত ভবনে যাবার গেটটি বন্ধ করে দিল বিশ্বভারতী নিরাপত্তাকর্মীরা।যার জেরে সমস্যায় পড়েছেন বেশকিছু বাসিন্দা। সুপ্রিয় ঠাকুর, সুবোধ মিত্র, কল্পিতা মুখোপাধ্যায়, শর্মিলা রায় পোমো, সুবীর বন্দ্যোপাধ্যায় এনারা প্রত্যেকেই বিশ্বভারতীর প্রাক্তনী এবং  প্রবীণ আশ্রমিক। প্রত্যেকেই জানিয়েছেন অতীতের বিশ্বভারতীতে যেসকল আচার্যরা দায়িত্বভার সামলেছেন তাদের সাথে বর্তমান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কে এক আসনে কখনোই যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.