৪৬ তম ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব এর উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানী
দি নিউজ লায়নঃ শনিবার ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ৪৬ তম বর্ষ ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব । বর্ণাঢ্য পদযাত্রা অংশগ্রহণ করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি, বিধায়ক চূড়ামণি মাহাতো, সমাজসেবী ছত্রধর মাহাতো, অজিত মাহাতো, বীর বাহা সোরেন টুডু,রবিন টুডু,সুমন সাহু সহ আরো অনেকে। ছৌ নাচ, আদিবাসী নৃত্য,রনপা নৃত্য, সহ বিভিন্ন লোক শিল্পীদের নিয়ে কয়েক হাজার মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করার পর ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠান মঞ্চে গিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি।তিনি ৪৬ তম ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসবের অনুষ্ঠানিক সূচনা করে বলেন ঝাড়গ্রাম জেলা মেলাও যুব উৎসব সকলের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবাইকে তিনি চলার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি ৪৬ তম বর্ষ ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব এর সাফল্য কামনা করেন। সমাজসেবী ছত্রধর মাহাতো বলেন ঝাড়্গ্রাম জেলা মেলা ও যুব উৎসবে শুধু ঝাড়গ্রাম জেলার মানুষ নয়, ঝাড়গ্রাম জেলার পার্শ্ববর্তী এলাকা গুলি থেকে বহু মানুষ আসেন এবং সুন্দর অনুষ্ঠান গুলি তারা উপভোগ করেন। মেলা প্রাঙ্গণে তিনি আসার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান।
তিনি বলেন এই মেলা সর্বধর্মের মেলা।এখানে সবাই সামিল হবেন। এই মেলা কারো ব্যক্তিগত মেলা নয়, এই মেলা সকলের মেলা, এই মেলায় সকলের আসার অধিকার রয়েছে। জাতি-ধর্ম নির্বিশেষে সকল কে তিনি মেলায় শামিল হওয়ার আহ্বান জানান। ২৩ শে জানুয়ারী থেকে ৩১ শে জানুয়ারী পর্যন্ত ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব চলবে।মেলা প্রাঙ্গনে থাকা দুটি মঞ্চে বিভিন্ন নাচ,গানও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মেলা কমিটির উদ্যোক্তাগণ। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল রয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগের থেকে এবছরের মেলায় স্টলের সংখ্যা কিছুটা কম রয়েছে।তাই ওই মেলাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

Post a Comment